মানব জাতির জীবনের জন্য পথ নির্দেশক বই কোনটি?
আমরা মুসলিম হিসেবে কোন বইটি পড়ব এবং নিয়মিত অনুসরন করব। আমরা অনেকে না
জেনে বাজার থেকে শিরক, বিদাতের জনপ্রিয় বই পড়ি। কিন্তু আমরা অনেকেই জানিনা
এই বই আমাদের জাহান্নামের দিকে নিয়ে যায়। দেখি আল্লাহ কি বলে :
>>“আমি কোরআনকে বোঝার জন্যে সহজ করে দিয়েছি।
অতএব, কোন চিন্তাশীল আছে কি”?[সূরা কামার ১৭]
>>“আমি কোরআনকে বোঝার জন্যে সহজ করে দিয়েছি।
অতএব, কোন চিন্তাশীল আছে কি?”[সূরা কামার ২২]
>> “আমি কোরআনকে বোঝার জন্যে সহজ করে
দিয়েছি। অতএব, কোন চিন্তাশীল আছে কি?”[সূরা কামার ৩২]
>>“ আপনাকে ক্লেশ দেবার জন্য আমি আপনার
প্রতি কোরআন অবতীর্ণ করিনি। কিন্তু তাদেরই উপদেশের জন্য যারা ভয় করে।এটা তাঁর কাছ
থেকে অবতীর্ণ, যিনি ভূমন্ডল ও সমুচ্চ নভোমন্ডল সৃষ্টি করেছেন”। [সূরা তোয়া-হা ১-৪]
>> ‘তোমাদের প্রতি তোমাদের রবের পক্ষ
থেকে যা নাযিল করা হয়েছে, তা অনুসরণ কর এবং তাকে ছাড়া অন্য অভিভাবকদের অনুসরণ করো না।
তোমরা সামান্যই উপদেশ গ্রহণ কর’ -[সূরা আল-আরাফ : ৩]।
>> ‘যাদেরকে আমি কিতাব দিয়েছি, তাঁরা
তা পাঠ করে যথার্থভাবে। তাঁরাই তাঁর প্রতি ঈমান আনে। আর যে তা অস্বীকার করে, সে-ই ক্ষতিগ্রস্থ’
-[সূরা আল-বাকারাহ
: ১২১]।
>>“এবং যে আমার স্মরণ(কুর'আন) থেকে মুখ
ফিরিয়ে নেবে, তার জীবিকা সংকীর্ণ হবে এবং আমি তাকে কেয়ামতের দিন অন্ধ অবস্থায় উত্থিত
করব।সে বলবেঃ হে আমার পালনকর্তা আমাকে কেন অন্ধ অবস্থায় উত্থিত করলেন? আমি তো চক্ষুমান
ছিলাম।আল্লাহ বলবেনঃ এমনিভাবে তোমার কাছে আমার আয়াতসমূহ এসেছিল, অতঃপর তুমি সেগুলো
ভুলে গিয়েছিলে। তেমনিভাবে আজ তোমাকে ভুলে যাব।এমনিভাবে আমি তাকে প্রতিফল দেব, যে সীমালঙ্ঘন
করে এবং পালনকর্তার কথায় বিশ্বাস স্থাপন না করে। তার পরকালের শাস্তি কঠোরতর এবং অনেক
স্থায়ী”। [সূরা
তোয়াহা ১২৪-১২৭]
>> ‘অতএব তোমরা আল্লাহ ও তাঁর রাসূলের
এবং আমি যে নূর অবতীর্ণ করেছি তার প্রতি ঈমান আন। আর তোমরা যে আমল করছ আল্লাহ সে বিষয়ে
সম্যক অবহিত’ -[সূরা
আত-তাগাবুন : ০৮]।
সুতরাং আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে কোরআনকে অনুসরন করতে হবে। আংশিক অনুসরন করলে এবং বাকী অংশ না মানলেও জাহান্নামে যেতে হবে। দেখুন আল্লাহ পবিত্র কোরআনে কি বলেছেন:
>> "..এটা বিশ্বাসীদের
জন্য হেদায়েত ও রোগের প্রতিকার।...” [সূরা হা-মীম সেজদাহ -৪৪]
>> "আমি আপনার প্রতি সত্য ধর্মসহ কিতাব নাযিল করেছি মানুষের
কল্যাণকল্পে। অতঃপর যে সৎপথে আসে, সে নিজের কল্যাণের জন্যেই আসে, আর যে পথভ্রষ্ট হয়,
সে নিজেরই অনিষ্টের জন্যে পথভ্রষ্ট হয়। আপনি তাদের জন্যে দায়ী নন।" [সূরা আল-যুমার-৪১]
সুতরাং আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে কোরআনকে অনুসরন করতে হবে। আংশিক অনুসরন করলে এবং বাকী অংশ না মানলেও জাহান্নামে যেতে হবে। দেখুন আল্লাহ পবিত্র কোরআনে কি বলেছেন:
>> ‘তোমরা কি কিতাবের কিছু অংশে ঈমান
রাখ আর কিছু অংশ অস্বীকার কর, সুতরাং তোমাদের মধ্যে যারা তা করে দুনিয়ার জীবনে লাঞ্চনা
ছাড়া তাদের কী প্রতিদান হতে পারে! আর কিয়ামাতের দিন তাদেরকে কঠিনতম আযাবে নিক্ষেপ করা
হবে। আর তোমরা যা কর, আর আল্লাহ সে সম্পর্কে গাফিল নন’ -[সূরা আল-বাকারাহ : ৮৫]।

No comments