Most Recent

ads header

Random Latest Post

পৃথিবীর সার্বভৌম ক্ষমতার মালিক কে?





আমরা অনেকেই জানিনা পৃথিবীর সার্বভৌম ক্ষমতার মালিক কে? না জেনে আমরা অনেকেই রাষ্ট্র, জনগনকে ভাবি সার্বভৌম ক্ষমতার মালিক। এটা না জেনে ভাবলে সমস্যা নেই। কিন্তু জেনে ভাবলে শিরক হবে। আমরা জানি আল্লাহর গুনের সাথে অন্য কারো গুনের তুলনা করার নাম শিরক। আর প্রত্যেক শিরককারীর অবস্থান জাহান্নাম।  দেখি আল্লাহ কোরআনে বিষয়ে কি বলেছেন:
"বলুন ইয়া আল্লাহ! তুমিই সার্বভৌম শক্তির অধিকারী। তুমি যাকে ইচ্ছা রাজ্য দান কর এবং যার কাছ থেকে ইচ্ছা রাজ্য ছিনিয়ে নাও এবং যাকে ইচ্ছা সম্মান দান কর আর যাকে ইচ্ছা অপমানে পতিত কর। তোমারই হাতে রয়েছে যাবতীয় কল্যাণ। নিশ্চয়ই তুমি সর্ব বিষয়ে ক্ষমতাশীল। তুমি রাতকে দিনের ভেতরে প্রবেশ করাও এবং দিনকে রাতের ভেতরে প্রবেশ করিয়ে দাও। আর তুমিই জীবিতকে মৃতের ভেতর থেকে বের করে আন এবং মৃতকে জীবিতের ভেতর থেকে বের কর। আর তুমিই যাকে ইচ্ছা বেহিসাব রিযিক দান কর।"[সূরা আল ইমরান- ২৬, ২৭]

No comments