Most Recent

ads header

Random Latest Post

আল্লাহ্ কে ?



https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEidEvqIHwmkMWA-LnVcM5IYn70YgGcV6Ep4ogM7INyyHj0k9K1hTxratlDYSGGUzn_BiMMt62Y6X96GkLq9ZMOXQPoYbrR880Tb9ZdmJ2OgeKYp8CswdQrM0S1K04r4C3Y94LDSXPlPpO4/s320/pexels-photo-908278.jpeg

 
পবিত্র কোরআনে বিভিন্ন জায়গায় আল্লাহ তার নিজেকে নিয়ে বর্ননা করেছেন। তা হল নিম্নরূপ :

>>“আল্লাহ্‌ হচ্ছেন সেই সত্ত্বা যিনি ছাড়া আর কোন ইলাহ্‌ নেই। তিনি চিরঞ্জীব ও শাশ্বত-সুপ্রতিষ্ঠিত সত্ত্বা। তন্দ্রা ও নিদ্রা তাঁকে স্পর্শ করেনা। আকাশমণ্ডল ও পৃথিবীতে যা কিছু আছে তা সবই তাঁর। কে আছে এমন যে তাঁর দরবারে তাঁর অনুমতি ব্যতীত সুপারিশ করতে পারে? তাদের [তাঁর বান্দাহদের] সামনে এবং পেছনে যা আছে তা সবই তাঁর জানা। তাঁর জ্ঞাত বিষয়সমূহের মধ্য হতে কোন বিষয়ই তারা [তাঁর বান্দারা] আয়ত্ত্বাধীন করতে পারেনা, শধু তা ছাড়া যা তিনি নিজেই ইচ্ছে করে জানান। তার কুরসী সমগ্র আকাশমণ্ডল ও পৃথিবীকে বেস্টন করে আছে। আর এসবের রক্ষণাবেক্ষণ করতে গিয়ে তিনি কখনো ক্লান্ত হয়ে পড়েন না। বস্তুতঃ তিনি এক মহান-সুউচ্চ শ্রেষ্ঠতম সত্ত্বা।” [বাক্বারাহ, ২/২৫৫]
>>"আর আমার বান্দারা যখন তোমার কাছে জিজ্ঞেস করে আমার ব্যাপারে বস্তুতঃ আমি রয়েছি সন্নিকটে। যারা প্রার্থনা করে, তাদের প্রার্থনা কবুল করে নেই, যখন আমার কাছে প্রার্থনা করে। কাজেই আমার হুকুম মান্য করা এবং আমার প্রতি নিঃসংশয়ে বিশ্বাস করা তাদের একান্ত কর্তব্য। যাতে তারা সৎপথে আসতে পারে।" [আল-বাকারাঃ১৮৭]

>>"তিনিই জীবন দেন, তিনিই মৃত্যু দেন এবং তারই দিকে সবাইকে ফিরে যেতে হবে।"[ইউনুস, আয়াত ৫৬]

No comments