Most Recent

ads header

Random Latest Post

মুসলিম হিসেবে কাকে আমরা অনুসরন করব ইবাদতের জন্য এবং দৈনন্দিন জীবনযাপনের জন্য


 

আমরা কি ইবাদতের জন্য বড় মসজিদের ইমাম, বড় বুজুর্গমুরুব্বী, এলাকার শীর্ষস্থানীয় ব্যক্তিকে অনুসরন করব নাকি রাসুল (সা:) কে  ইবাদত সহ সকল কাজে অনুসরন করব।  রাসুল মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমগ্র মানব জাতির জন্য পথ প্রদর্শক। তিনিই ইতিহাসের একমাত্র ব্যক্তিত্ব যাকে সর্বক্ষেত্রে অনুসরণ করা উচিত,দেখি কোরআনে আল্লাহ কি বলে:

>> আল্লাহ্ বলেছেনঃ “(হে মুসলমানরা), তোমাদের জন্য অবশ্যই আল্লাহর রাসূলের জীবনীতে অনুকরণযোগ্য উত্তম আদর্শ রয়েছে, (আদর্শ রয়েছে) এমন প্রতিটি ব্যক্তির জন্যে যে আল্লাহর সাক্ষাৎ পেতে আগ্রহী এবং যে পরকালের (মুক্তির) আশা করে, (সর্বোপরি) সে বেশি পরিমাণে আল্লাহকে স্মরণ করে (সূরা আহযাব:২১)

>> আল্লাহ্তাআলা বলেন, “(হে মুসলমানেরা), তোমাদের জন্য অবশ্যই আল্লাহ্ রাসূলের জীবনের মধ্যে অনুকরণ যোগ্য উত্তম আদর্শ রয়েছে [সূরা আল আহযাব, আয়াত-২১ এর বাংলা অনুবাদ]

>> আল্লাহ বলছেন: “যদি তোমরা তার কথামতো চলো তাহলে তোমরা সঠিক পথ পাবে। (সূরা নূর:৫৪)

>>আল্লাহ্ আরো বলেন: “যে ব্যক্তি রাসূলের আনুগত্য করে সে যেন আল্লাহরই আনুগত্য করে। (সূরা নিসা:৮০

>> "রসূল যা কিছু তোমাদের দেন তা গ্রহণ করো এবং যে জিনিস থেকে তিনি তোমাদের বিরত রাখেন তা থেকে বিরত থাকো। আল্লাহকে ভয় করো। আল্লাহকঠোর শাস্তিদাতা" (সুরা হাশরঃ ০৭)

>> আল্লাহ্ আরো বলেন: “(হে নবী) তুমি বলো, তোমরা যদি আল্লাহকে ভালোবাসো, তাহলে আমার কথা মেনে চলো, (আমাকে ভালোবাসলে), আল্লাহ্ও তোমাদের ভালোবাসবেন এবং তিনি তোমাদের গুনাহবলী মাফ করে দিবেন; আল্লাহ্ তাআলা অত্যন্ত ক্ষমাশীল দয়াবান।’’ (সূরা আলে ইমরান:৩১)

>> আল্লাহ্ বলছেন: “হে নবী আমি তোমাকে (হেদায়াতের) সাক্ষী (বানিয়ে) পাঠিয়েছি, তোমাকে বানিয়েছি (জান্নাতের) সুসংবাদদাতা (জাহান্নামের) সতর্ককারী, আল্লাহ্ তাআলার অনুমতিক্রমে তুমি হচ্ছো আল্লাহর দিকে আহ্বানকারী (হেদায়াতের) এক সুস্পষ্ট প্রদীপ। [সূরা আহযাব:৪৫-৪৬]


No comments