আমরা মুসলিম হিসেবে কার উপর ভরসা করব এবং কাকে ভয় করব ?
দেখি
এ
বিষয়
নিয়ে
পবিত্র
কোরআন
কি
বলেছে।
কোরআনের বানী
মানে
আল্লাহর কথা।
সুতরাং
আল্লাহর কথাই
মানব
জাতির
জন্য
সঠিক
সমাধান।
আল্লাহর উপর ভরসা:
>>
"..আল্লাহর উপর ভরসা কর যদি তোমরা বিশ্বাসী হও।" [সূরা আল মায়েদাহ-২৩]
>>
"হে আমাদের পালনকর্তা! আমরা তোমারই উপর ভরসা করেছি, তোমারই দিকে মুখ করেছি এবং তোমারই নিকট আমাদের প্রত্যাবর্তন।" [সূরা আল মুমতাহিনা-০৪]
আল্লাহ্ তা'আলা কে ভয় কর:
>>
"হে মুমিনগণ! আল্লাহকে ভয় কর এবং সঠিক কথা বল ।তিনি তোমাদের আমল-আচরণ সংশোধন করবেন এবং তোমাদের পাপসমূহ ক্ষমা করবেন । যে কেউ আল্লাহ ও তাঁর রসূলের আনুগত্য করে, সে অবশ্যই মহা সাফল্য অর্জন করবে ।"[সূরা আল আহযাব-৭০,৭১]
>> আল্লাহ্ তা'আলা ইরশাদ করেন, "যে ব্যক্তি আল্লাহ্ তা'আলা কে ভয় করে আল্লাহ্ তা'আলা তাঁর জন্য (সংকট থেকে বের হবার) একটা পথ তৈরি করে দেন, এবং তিনি তাকে এমন উৎস থেকে রিজিক দেন যার সম্পর্কে তার কোন ধারণাই নেই। যে ব্যক্তি আল্লাহ্ তা'আলার উপর ভরসা করে তার জন্য আল্লাহ্ তাআলাই যথেষ্ট। কেননা আল্লাহ্ তাআলা নিজের কাজটি পূর্ণ করেই নেন, আল্লাহ্ তাআলা প্রতিটি জিনিসের জন্যই একটি পরিমাপ ঠিক করে রেখেছেন" [সূরাআত্ তালাক্ব, আয়াত ২-৩ এর বাংলা অনুবাদ]
>> "যে সকল বস্তু তোমরা চেয়েছ, তার প্রত্যেকটি থেকেই তিনি তোমাদেরকে দিয়েছেন। যদি আল্লাহর নেয়ামত গণনা কর, তবে গুণে শেষ করতে পারবে না। নিশ্চয় মানুষ অত্যন্ত অন্যায়কারী, অকৃতজ্ঞ।” [সূরা ইব্রাহীম-৩৪]

No comments